চর অঞ্চলের নিরাপত্তায় চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ি বা বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি
রাজশাহীর চর অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চকরাজাপুর ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি বা বিজিবি ক্যাম্প স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে তারা রাজশাহী জেলার সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের ভাষ্য, চরাঞ্চল হওয়ায় এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নদীবেষ্টিত ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অপরাধীদের আনাগোনা বাড়ছে। রাতের বেলা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া যায় না। নিকটবর্তী থানা দূরে হওয়ায় জরুরি মুহূর্তে পুলিশ পৌঁছাতে দেরি হয়।
এ অবস্থায় স্থানীয়রা বলছেন, চকরাজাপুর ইউনিয়নে স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি অথবা বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে চর অঞ্চলের মানুষ কিছুটা হলেও নিরাপত্তা পাবে। এতে অপরাধ প্রবণতা কমে আসবে এবং নারী-শিশুসহ সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার বলেন, “আমাদের চর অঞ্চলের লোকজনদের নিরাপত্তার কথা ভেবে চকরাজাপুর ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি বা বিজিবি ক্যাম্প বসানো হোক। আমাদের রাজশাহী জেলার এমপি মহোদয় জনাব আবু সাঈদ চাঁদ স্যারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। প্লিজ স্যার বিষয়টা একটু দেখবেন।”
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করবেন। এতে চর অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied