ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজারহাটে ১ মন পঁচা মহিষের মাংস জব্দ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৩৯
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় ১ মন পঁচা ও গলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাংসগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মহিষটি প্রায় ২০ দিন আগে জবাই করা হয়েছিল। দীর্ঘদিন বিক্রি না হওয়ায় মাংস বিক্রেতা আবুল কালাম পচে যাওয়া মাংস সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে মাংস বিক্রেতা সেখান থেকে পালিয়ে যান।পরে ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী পচা মাংস জব্দ করা হয়।
 
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত মাংসগুলো পুঁতে ফেলা হয়, যাতে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না হয়।
 
এসময় উপস্থিত এলাকাবাসী মাংস বিক্রেতার এমন কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানান।
 
ঘটনাস্থলে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং বিষয়টি পর্যবেক্ষণ করে বলেন এ ধরনের পঁচা মাংস মানব দেহের জন্য খুব ক্ষতি কর বাজার থেকে মাংস ক্রয় করার সময় যাচাই করে কিনতে হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত