জয়পুরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে জয়পুরহাটে এক ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, জয়পুরহাটে এই সংলাপের আয়োজন করা হয়। ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে মূল প্রতিপাদ্য ছিল ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ’।
ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লায়লা নাসরীন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিক উর রহমান,
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্মন।
সংলাপে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা কেবল কোনো একক ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি একটি বড় সামাজিক ব্যাধি। এই সহিংসতা প্রতিরোধে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব ও কাজের সমন্বয় আরও জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে জেন্ডার সমতা ও সচেতনতা বৃদ্ধি করা গেলে সহিংসতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
মুক্ত আলোচনায় বক্তারা জয়পুরহাট জেলা জুড়ে নারী সুরক্ষায় ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’