নওগাঁয় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ফসলি মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ দুর্ঘটনা ঘটে।নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। এই দুই কৃষকের আকস্মিক ও অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকালে আক্কাস ও তারেক গ্রামের পাশে জাঠাইল মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। সকাল সারে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তারা মাঠ থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ স্থানে পৌঁছানোর আগেই তীব্র বজ্রপাতের শিকার হন তারা এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পাশের জমির অন্য কৃষকেরা মাঠে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।
"সকালে একসাথে মাঠে কাজে গেল মানুষ দুটো, আর দুপুরে ফিরলো লাশ হয়ে। প্রকৃতির এই তাণ্ডব মেনে নেওয়া কঠিন।রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ