হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের সেতাবগঞ্জে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে ) সকাল সাড়ে ১০ টায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে থানা রোড শিক্ষক সমিতির অফিসের ৫ম তলায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সিডের ডিলার মনজুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- অ্যাসোসিয়েট সেলস অফিসার রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। আরও বক্তব্য দেন- জেএসএস প্রত্যায়িত ফেরদৌস ইসলাম, মামুন ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
এছাড়াও অনুষ্ঠানে ডিলার ও রিটেইলার সহ ৬০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ। কর্মশালা শেষে ৪০ কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড-১৮ জাতের ধানের বীজ দেয়া হয়
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied