ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৪৮

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর-সংলগ্ন সাগর মোহনা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু 'জাহাঙ্গীর বাহিনী'। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুরা এ হামলা চালায়। অপহৃত জেলেদের সুন্দরবনের কোনো এক অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার একজন মৎস্য ব্যবসায়ী ও জেলেদের মহাজন জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ১৬ জনের একদল সশস্ত্র বনদস্যু বিশেষ ধরনের পোশাক পরে জেলেদের নৌকা ও ট্রলারে আকস্মিক হামলা চালায়। দস্যুরা ভারী অস্ত্র উঁচিয়ে একটি ট্রলারসহ ১২ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। এছাড়াও তাদের কব্জায় আরও কয়েকজন জেলে আটক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

​বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথরঘাটা ও তালতলী উপজেলার নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন থেকে অপহরণ করে আটকে রেখেছে বলে খবর পাওয়া গেছে।

চিহ্নিত হওয়া অপহৃত জেলেরা হলেন— বরগুনার পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমান জানান, ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ জেলে অপহরণের খবর পেয়েই দস্যুদের ধরতে এবং অপহৃতদের উদ্ধারে বনরক্ষীরা রাতেই সুন্দরবনের গভীরে অভিযানে নেমেছেন। তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​শরণখোলা রেঞ্জ স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, শেলারচর অফিসের বনরক্ষীদের অভিযানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দস্যুরা জেলেদের নিয়ে গভীর বনে আত্মগোপন করেছে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, "সুন্দরবনে জেলে অপহরণের খবর আমরা শুনেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত