ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৯-১০-২০২১ রাত ৯:৫৬
লোহাগড়ায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় । 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  তানজিলা সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদার, মেয়র  আশরাফুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক পরীক্ষিত সিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মৃতূঞ্জয় দাসসহ প্রমুখ।
 
সমাবেশে লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ১৫৩ টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক পরীক্ষিত সিকদার জানান, এ বছর লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৫৩ টি পূজা মন্ডবে  শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, সুষ্টু ও শান্তিপূর্র্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজা উপলক্ষে মন্ডবে মন্ডবে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ