নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. কাউছারের বিদায় সংবর্ধনা
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য এবং সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২১ মে বৃহস্পতিবার বিদ্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জে আর এফ) নরসিংদী জেলা শাখার সাবেক কো-অর্ডিনেটর ডা. নূরুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম হিমেল, এবং ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় এর নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত বণিক, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এবং ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী অতিথি ডা. মোঃ আবু কাউছার সুমনের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই বিদ্যালয়ের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied