মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬এ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম,
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহম্মেদ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,
নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী ও মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ প্রমূখ। উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় ৩ হাজার সুপারি গাছ রোপন করা হয়েছে। এরপর জেলা প্রশাসক আরিফ- উজ-জামান মহোদয় নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন। যেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত