শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন
শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা আইডিয়াল কলেজ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে “বিচার চাই, বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষণকারীর ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি বলেন, বিচার করার দায়িত্ব সরকারের, আমরা যে ঘটনাটি দেখলাম যে একজন শিক্ষার্থী রামিসা,তাকে নির্মমভাবে ধর্ষন করার পর হত্যা করা হয়েছে, আমরা শিক্ষক শিক্ষার্থীরা কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃত দোসী এবং হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি, আগামী দিনে বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেনো এইরকম কোন দুর্ঘটনায় সম্মুখীন না হয়। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি।
জুয়েলারি মালিক সমিতির সভাপতি, শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, নাঈমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার প্রমুখ।
মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied