ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

‎বড় দুর্ঘটনার আশঙ্কা

গাজীপুরে তৌফিক সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস লোড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২৬ বিকাল ৭:৩৫

‎গাজীপুরে তৌফিক সিএনজি স্টেশনে প্রকাশ্যে অবৈধভাবে কাভার ভ্যানে গ্যাস লোড করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। দিনের বেলাতেই প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন স্টেশনটিতে একাধিক কাভার ভ্যানে সরাসরি গ্যাস ভর্তি করা হয়। পরে এসব গ্যাস বিভিন্ন কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবৈধ সংযোগে সরবরাহ করা হচ্ছে। পুরো কার্যক্রমটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও নিরাপত্তা ব্যবস্থার কোনো বালাই নেই বলে অভিযোগ রয়েছে।

‎এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ অবৈধ গ্যাস বাণিজ্য চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, উচ্চচাপের গ্যাস এভাবে ড্রাম ট্রাকে লোড করা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো সময় বিস্ফোরণ বা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

‎এ বিষয়ে তৌফিক সিএনজি স্টেশনের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে অফিসে এসে দেখা করতে বলেন। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর কিছুক্ষণ পর গাজিপুর মাওনা চৌরাস্তা থেকে ইমদাদুল নামে এক ব্যক্তি প্রতিবেদকের কাছে ফোন দিয়ে জানতে চান যে কেন তৌফিক সিএনজি স্টেশনে ফোন দিয়েছি। 

‎অন্যদিকে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির গাজীপুর অফিসের ডিএমডি প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাভার ভ্যানে গ্যাস লোড করে সরবরাহ করার কোনো অনুমতি বা ছাড়পত্র তাদের দেওয়া নেই। এ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ।

‎তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিএনজি স্টেশনগুলোকে চিঠি দিয়ে সতর্ক করলেও তারা তা মানছে না।

‎এদিকে এলাকাবাসীর অভিযোগ, অবৈধ গ্যাস সরবরাহের সঙ্গে তিতাস গ্যাসের এক শ্রেণির অসাধু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের