আবারো আরএনবির অস্ত্র শাখার দায়িত্ব চান বিতর্কিত হাবিলদার সোয়াইব
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে (আরএনবি) আবারো বদলী বাণিজ্যের অভিযোগ ওঠেছে। আওয়ামী লীগের রাজনীতি ও মাদক মামলায় আটক হওয়া বিতর্কিত হাবিলদার মো. সোয়াইব ৪ বছর চট্টগ্রাম স্টেশনে আএনবির অস্ত্র শাখার দায়িত্ব পালনের পর বদলী হওয়ার ৯ মাসের মাথায় আবারো এই শাখার ইনচার্জের দায়িত্ব নেওয়ার জন্য তদবীর করছে বলে জানা গেছে। এই বদলীর জন্য মোটা অংকের অর্থ লেনদেন করার অভিযোগ ওঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। ফলে স্টেশনে আবারো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন কেউ কেউ। সংশ্লিষ্টরা বলছেন, অফিসের স্বার্থে বদলী একটি নিয়মিত কাজ হলেও আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত একজন হাবিলদারকে অস্ত্র শাখার মতো সেনসেটিভ জায়গায় পোস্টিং দেওয়া ঝুঁকিপূর্ণ। যেকোন সময় অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।
জানা যায়, হাবিলদার মো. সোয়াইব চট্টগ্রাম রেল স্টেশনে আরএনবির অস্ত্র শাখায় ৪ বছর কর্মরত ছিলেন, টিকেট কালোবাজারী, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, মাদকের মামলাসহ নানা বিতর্কের ফলে গত বছরের ২৪ আগস্ট এক আদেশে তাকে ষোল শহর স্টেশনে বদলী করা হয়। একই আদেশে ষোলশহর স্টেশন থেকে অস্ত্র শাখার ইনচার্জ করা হয় হাবিলদার আনোয়র হোসেনকে। কোন অভিযোগ না থাকলে এক স্টেশনে ৩ বছর দায়িত্ব পালনের বিধান থাকলেও বদলীর ৯ মাসের মাথায় আনোয়ারকে সরিয়ে মো. সোয়াইব আবারো চট্টগ্রাম স্টেশনের অস্ত্র শাখার ইনচার্জ হওয়ার জন্য তদবীর করেছেন। এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোটা অংকের টাকা বিনিময় করেছেন বলেও বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে। ঘুষের তথ্য সঠিক হলে আরএনবির অস্ত্র শাখার নিয়ন্ত্রণ চলে যাবে বিতর্কিত হাবিলদার ও আওয়ামী লীগ নেতা সোয়াইবের হাতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে, হাবিলদার সোয়াইব, আওয়মী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে ফুলের তৈরি নৌকা উপহার দিচ্ছেন। আরেক ছবিতে করের হাটে বিশাল জনসভায় অংশ নিয়েছে। আরো একাধিক ছবিতে ২০২৪ এর বিতর্কিত নির্বাচনে নৌকার প্রাথী মাহবুব উর রহমান রুহেলের জন্য ভোট চেয়ে গণসংযোগ করছেন। সাফওয়ান নামের একজন ফেইসবুকে লিখছেন, ”শুভ জন্মদিন শ্রদ্ধাভাজন বড় ভাই সোয়াইব রুমি ভাইয়া। জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি মহোদয়ের বিশ্বস্ত সহচর। বাংলাদেশ রেলওয়ে কর্মরত, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রনেতা বারইয়ার হাট ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও রাজপথের লড়াকু সৈনিক।” যদিও আরএনবির চাকরী বিধি অনুযায়ী এসব কাজে অংশ নেওয়া নিষিদ্ধ।
সূত্র জানায়, পূর্বাঞ্চলের আরএনবির অনেক সদস্য একই স্থলে ১০ থেকে ১২ বছর পর্যন্ত কর্মরত আছেন কিন্তু তাদের বদলীর বিষয়ে কর্তৃপক্ষ বরাবরই উদাসিন। কিন্তু এমন কি রহস্য আছে যে মাদকের সাথে সম্পৃক্ত একজন আওয়ামী লীগ নেতাকে বদলীর ৯ মাসের মাথায় আবারো অস্ত্র শাথার ইনচার্জ করতে হবে তা কি শুধু টাকা নাকি অন্য কোন ষড়যন্ত্র তা খতিয়ে দেখা প্রয়োজন।
এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজু বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে দেশ স্বৈরাচার - ফ্যাসিস্টমুক্ত হলেও এখনো রেল প্রশাসনে ফ্যাসিস্টের ছায়া প্রায় শতভাগ বিরাজমান। ৫ তারিখের পর উড়ে আসা কিছু দুষ্ট ব্যাক্তিকে মাথায় নিয়ে আস্কারা দিয়ে রেলে চরম বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব চিহ্নিত লোকের বদলী/পদায়ন নিয়ে নোংরা খেলার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে আমি মনে করি। অবিলম্বে এসব অপকর্মের লাগাম টেনে ধরার বিকল্প নাই।
তবে বদলীর জন্য তদবীর করার বিষয়টি অস্বীকার করেছেন হাবিলদার মো. সোয়াইব। মিরসরাই থানার মাদকের মামলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ”আমার এলাকার এক চেয়ারম্যান শত্রুতা করে আমাকে মাদকের মামলায় ফাঁসিয়েছিল, এই মামলা থেকে খালাস পেয়েছি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, এলাকায় সমাজ কমিটির সভাপতি আমি, সেই সুবাধে বিভিন্ন সময়ে অনেক নেতার সাথে মিশতে হয়েছে। প্রকৃতপক্ষে আমি রাজনীতির সাথে জড়িত নই।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied