রায়গঞ্জে চোরাই গরু-ছাগলসহ পিকআপ আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় চোরাইকৃত ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল দল ষোলমাইল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে থাকা ৩টি গরু ও ১টি ছাগলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পশুগুলো চোরাইকৃত বলে ধারণা পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই পিকআপটি জব্দ করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান চলমান রয়েছে। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে।
তিনি আরও বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গবাদিপশু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ
যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন
Link Copied