ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ২:৫১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আবুল হোসেন (৬১) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১০টায় পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে। আহত হয়েছেন তিনজন। 
আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন। 
জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে আবুল হোসেন পৌর শহরে তার ভ্যান চালিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন। মুক্তা সিনেমা সামনে পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল হোসেন গুরুতর আহত হলে লোকজন তাকে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
থানার ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১