ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ২:৫৩
 জেলা সদরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়  কুড়িগ্রাম পুরাতন গার্লস হাই স্কুলের চার তলা ভবনের নিচতলা নবনির্মাণকৃত  ৭৬ লাখ টাকা ব্যয়ে  একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবু হোসেন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও জেলা বিএনপির সদস্য ইদ্রিস আলী প্রমূখ। 
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর উপর গুরুত্বারোপ করে উত্তরোত্তর প্রতিষ্ঠানটির  আরো সাফল্য কামনা করেন।
 এ সময় জেলা পরিষদ প্রশাসক বিদ্যালয়ের অবকাঠামো গত সমস্যা সমাধানে আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের