ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

তাড়াশে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ২:৫৪

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় শক্তি - সমবায়ে মুক্তি এই শ্লোগানে   ২২ মে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কালব'র ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান,উপজেলা সমবায় অফিসার দীন বন্ধু মৃধা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোলইমান হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর মির্জা,ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন করতে হলে সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।নির্দলীয় ভাবে কাজ করে এই প্রতিষ্ঠানের উন্নতি করতে হবে।  পর্ষদ পরিচালনাদের দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এখানে এই সমিতির প্রায় ৩শ সদস্য অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালব'র অন্যতম সদস্য মোঃ ফরহাদ আলী মাষ্টার। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী