হোমনায় পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ ৬ জন গ্রেপ্তার
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান (৪৫) কে গ্রেফতার করতে গেলে আসামিপক্ষের হামলায় ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টমাস বড়ুয়া। আহত পুলিশ সদস্যরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে হোমনা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিভিল পোশাকে আসামি লোকমানকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির স্ত্রীসহ আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে, এতে কনস্টেবল চয়ন, কনস্টেবল শামসু ও কনস্টেবল আরিফ আহত হন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সুযোগে আসামি লোকমান দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত