শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন: খুনীদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন বক্তারা
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যার খুনিদের প্রকাশ্যে ফাঁসির দাবি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। মানববন্ধনে তিনি কোন কথা বলতে না পেরে অঝোরে কেঁদেছেন।
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিকদল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, রামিসার খুনি মাসুদ রানা যেহেতু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন অতএব সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকায় জিরো পয়েন্টে ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। বক্তারা হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানায়। একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ তাই আমরা মনে করি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রে অপরাধীদের, ধর্ষকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার শিকার না হয় সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের
Link Copied