তেঁতুলিয়ায় ওয়ারেন্ট তামিলে যাওয়া ২ পুলিশ সদস্যের উপর হামলা, হাসপাতালে ভর্তি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ারেন্ট তামিল, জুয়া ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে পৌছালে এ ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে আহত পুলিশ সদস্যরা তেঁতুলিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একই সাথে থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং এএসআই তুহিন।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেল যোগে ওই এলাকায় জুয়া, মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন। ওই সময় রাস্তা দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি যাওয়ার সময় আচমকা উল্টে যায়। ঘটনাটি দেখতে পেয়ে দায়িত্বরত ওই দুই পুলিশ সদস্য মানবিক কারণে ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে যান। উদ্ধারকাজ চলাকালীন সময়ে স্থানীয় কিছু উৎসুক জনতা ও দুষ্কৃতকারী এলাকায় একটি মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। তারা দাবি করে, পুলিশ আসার কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই গুজবকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষিসহ শারীরিক লাঞ্ছনা শুরু করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত দুই এএসআই-কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন। একই সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত