রাণীনগরে নানা নাটকীয়তা শেষে ৬৩৯ দিন পর প্রধান শিক্ষকের যোগদান
নওগাঁর রাণীনগরে নানা চড়াই-উতরাই ও দীর্ঘ নাটকীয়তা শেষে প্রায় ৬৩৯ দিন পর ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে স্ব-পদে যোগদান করেছেন প্রধান শিক্ষক মোজাহার হোসেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় তিনি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিদ্যালয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন হলে স্থানীয় কিছু নামধারী ছাত্র ও রাজনৈতিক নেতা প্রধান শিক্ষক মোজাহার হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। একপর্যায়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর সামনে তাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং বিদ্যালয়ে না ফেরার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে প্রাণভয়ে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ রাখলেও তাকে নওগাঁ সদর থানার একটি রাজনৈতিক মামলায় (মামলা নং-৪৫৩/২৪) ফাঁসিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এই সুযোগ কাজে লাগিয়ে গত ০৭ মে ২০২৬ তারিখে বিদ্যালয়ের তৎকালীন অ্যাডহক কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধান শিক্ষক মোজাহার হোসেন জানান, তিনি বর্তমানে ওই মামলায় জামিনে মুক্ত আছেন এবং এখনো মামলার কোনো অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হয়নি। এ কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র আইন উপদেষ্টাদের পরামর্শ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গত ২৪ মার্চ ২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী তাকে পুনর্বহালের আদেশ দেওয়া হয়। কিন্তু একটি ‘অদৃশ্য শক্তির’ কারণে দীর্ঘদিন ধরে তার যোগদান নিয়ে নানা তালবাহানা চলছিল।
এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ রাকিবুল হাসান এবং ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাকিবুল হাসান জানান, সকল আইনি প্রক্রিয়া ও চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে স্ব-পদে যোগদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ