শ্রীমঙ্গলে বিক্রির উদ্দেশ্যে আনা তিন সুন্ধি কাছিম উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা তিনটি বিপন্ন প্রজাতির সুন্ধি কাছিম উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পরে কাছিমগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির লেক এ অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিক্রির জন্য কয়েকটি কাছিম নতুন বাজার এলাকায় আনা হয়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাছিমগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি সুন্ধি কাছিম উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কাছিমগুলো প্রথমে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিরাপদে রাখা হয়। পরে রাত ১১টার দিকে -এর স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনটি সুন্ধি কাছিম উদ্ধার করা হয়েছে। পরে সেগুলোকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সুন্ধি কাছিম বাংলাদেশের একটি পরিচিত মিঠাপানির কাছিম, যার বৈজ্ঞানিক নাম লিসেমিস পাংকটাটা (Lissemys punctata)। একসময় দেশের খাল-বিল, হাওর-বাওড় ও জলাশয়ে প্রচুর দেখা গেলেও বর্তমানে এ প্রাণীটি বিপন্ন হয়ে পড়ছে। আবাসস্থল ধ্বংস, জলাশয় দূষণ এবং অবৈধ শিকারের কারণে দিন দিন কমে যাচ্ছে এদের সংখ্যা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কায় এ কাছিমের দেখা মেলে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত এদের প্রজনন মৌসুম। জলজ উদ্ভিদ ও ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুন্ধি কাছিম সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত এবং শিকার বা পাচার দণ্ডনীয় অপরাধ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied