ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রান গেল দু’জনের


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ৩:৪

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক  সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ২ জন। নিহতরা হলেন তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার (৬৫) ।   পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামের সতীশ মন্ডলের ছেলে তাপস মন্ডল ওরফে সোনা বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় জয়ডিহি মাছের আড়তের সামনে মহাসড়ক পার হওয়ার সময় রাজিব পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত  অবস্থায় স্থানীয়রা  তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে  রাতে তার মৃত্যু হয়। একইদিন  সকালে একই সড়কের উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় রাস্তায় পিকুল সমাদ্দার  নামে অপর ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই এলাকার সীতানাথ সমাদ্দারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকুল সমাদ্দার অসুস্থ ছিলেন। সকালে বাড়ী সংলগ্ন মহাসড়কে  হাটতে গিয়ে  তিনি দুর্ঘচনায় পড়ে মারা যান। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, তাপস মন্ডল বাসের চাপায় মারা যাওয়ার ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আর পিকুল সমাদ্দারের মৃত্যুর কারন এখন  জানা যায়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত