ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ৩দিন ব্যাপী ভুমিসেবা মেলা সমাপনী অনুষ্ঠিত


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ৩:৭

জনবান্ধব অটোমেডেট ভুমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে রৌমারী উপজেলায় ৩ দিন ব্যাপী (১৯-২ মে) ভুমি সেবা মেলার উদ্বোধন, সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
গত ১৯ মে মঙ্গলবার উপজেলা ভুমি অফিস আয়োজিত, ভুমি মন্ত্রনালয়ের সহযোগীতায় সকাল ১১ টায়  সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন মেলার শুভ উদ্বোধন করেন। পরে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা সার্ভেয়ার তানভীর আহমেদ, নাজির তোফায়েল হোসেন, ৫ টি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার ভূমি মালিকগণ।
ভুমিসেবা মেলা উপলক্ষে ২০ মে যাদুরচর কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় ও রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে ভুমি সেবার বিষয়ের উপর আলোচনা করেন এসি ল্যান্ড রাফিউর রহমান।
২১ উপজেলা ভুমি সেবা মেলার সমাপনী উপলক্ষে সকাল ১০ টায় ভুমি বিষয়ক প্রতিযোগীতায় রৌমারী সিজি জামানা সরকারি উচ্চ বিদ্যালয়, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। কুইজে ভুমি সেবা বিষয়ে পরীক্ষা নেয়া হয়। কুইজ প্রতিযোগীতা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা মোকছেদ আলী, জালাল উদ্দিন ইসলামী ফাউন্ডেশন, শাহিনুর ইসলাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 
কুইজ প্রতিযোগীতায় প্রথম, দ্বীতিয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, রিয়া মনি, সাজ্জাদুল ইসলাম ও ফাতেমা খাতুন। তাদের মাঝে পুরুস্কার ও সমাপনী বক্তব্যদেন উপজেলা সহকারি ভুমি কর্মকর্তা রাফিউর রহামান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত