ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে আমরা জুয়েলারী পরিবার’র পনুর্মিলনী অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-৫-২০২৬ দুপুর ৩:৮

‘‘কে তুমি তন্দ্রা হরনী’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে আমরা জুয়েলারী পরিবার বৈশাখী আনন্দ ভ্রমণ ১৪৩৩ বাংলা এর পুনর্মিলনী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে শুক্রবার (২১ মে) রাতে অনুুষ্ঠিত হয়েছে। 
লাকসাম জুয়েলারী সমিতির সভাপতি বাবু সুভাষ বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম বনিক সমিতির সভাপতি আলহাজ¦  মজির আহমদ। 
বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার  লাইলী, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নুরু উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক শাহ আলম, সাবেক পৌরসভা বিএনপির সভাপতি আবুল কাশেম মানু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক পৌর কাউন্সিলর ইসলাম হোসেন, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  লাকসাম জুয়েলারী সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অভিজিত সাহা কিনু, শংকর সাহা, স্বপন বনিক সহ জুয়েলারী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বন ব্যবসায়ী অভিজিত সাহা কিনু।
প্রধান অতিথি মজির আহমদ বলেন, লাকসামে ৪৩টি ব্যবসায়ী সংগঠনের মধ্যে জুয়েলারী সমিতি সর্বশ্রেষ্ঠ। আমি ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি অনুষ্ঠানের জন্য। ভবিষ্যতে তারা আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিবে আমি আশাবাদী। অনুষ্ঠান শেষে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম বিজয়ী মনির একটি ডিপ ফ্রিজ পেয়েছেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত