ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বারহাট্টায় নকল মোড়কে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ও মালামাল জব্দ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১২:৩৫

নেত্রকোনার বারহাট্টায় সরিষা তেল বিক্রির অনুমোদন নিয়ে খোলা সয়াবিন তেল অনুমোদনহীন 'বোরাক' নামের নকল মোড়কে ভরে বাজারজাত করার অপরাধে কাজল কুন্ড নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও নকল কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সাহতা ইউনিয়নের দেউলী নতুন বাজার এলাকার একটি কারখানায় (২২ মে) শুক্রবার বিকালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সাহতা ইউনিয়নের দত্তগ্রামের যতীন্দ্র চন্দ্র কুন্ডের ছেলে কাজল কুন্ড। সরিষা তেল বিক্রি অনুমোদন নিয়ে বিএসটিআই অনুমোদন ছাড়াই নিজের কোম্পানির মোড়কে সয়াবিন তেল বিক্রি করে আসছিলেন। তিনি দেউলী নতুন বাজার এলাকায় একটি কারখানা স্থাপন করে সয়াবিন তেল মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে একটি ব্র্যান্ডের প্রচুর পরিমাণ ভুয়া লেবেল পাওয়া যায়, যা সাধারণ বোতলে লাগিয়ে উচ্চমূল্যে বাজারে বিক্রি করা হতো।
বারহাট্টা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম  জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাজারজাতকরণে ব্যবহৃত দ্রব্যাদি জব্দ করা হয়। তিনি আরও জানান, সাধারণ মানুষের কাছে ভেজালমুক্ত পণ্য পৌঁছে দিতে আমাদের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।

 

Aminur / Aminur

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা