ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচুড়িয়া সেতুর কাজ উদ্বোধন, উন্নয়ন নিয়ে আশার বার্তা এমপি বাবরের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১২:৩৭

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ হবে না। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সরকার বিশেষ বরাদ্দ দিচ্ছে এবং জেলার জন্য প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকার বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া চলছে।
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া খালের ওপর নির্মাণাধীন পাঁচুড়িয়া সেতুর কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গোপালগঞ্জের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনা হচ্ছে। এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পাঁচুড়িয়া খালের ওপর নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য ২৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ১৩ দশমিক ২৫ মিটার। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকা। নির্মাণ কাজ সম্পন্ন হলে গোপালগঞ্জ শহরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে সুবিধা সৃষ্টি হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের সময়ে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। পরে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে নতুন সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল।

Aminur / Aminur

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা