খালিয়াজুরীতে যুবদলের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
নেত্রকোণার খালিয়াজুরীতে সদর ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতিকে ২৫ পিস ইয়াবাসহ জনগণ আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দিন।
আটককৃত যুবদল নেতা অত্র উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে মোঃ উজ্জ্বল মিয়া(৪৪)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২২ মে ( শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের মাদক ব্যবসায়ী মতি মিয়ার কাছ থেকে ইয়াবা ক্রয় করে ঐ গ্রামের ঈদগাহ মাঠে কাছে গেলে স্থানীয় জনতা আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে তাৎক্ষণিকভাবে তাকে ( উজ্জ্বল) জনতার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। ফতুয়া গ্রামের একজন সচেতন মানুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই উজ্জ্বল মিয়ার সাথে আরেকজন ছিল পরে সে পালিয়ে যায়। তাকে ধরতে পারিনি। তবে তিনি বলেন, ফতুয়া গ্রামে মতি মিয়া আরও কয়েকজন এসব ইয়াবার ব্যবসা করে কিন্তু তাদের কিছু বলতে সাহস পাই না। মতি মিয়ারা নাকি সবাইকে মেনেজ করেই মাদকের ব্যবসা করে।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, স্থানীয় জনতা ইয়াবাসহ উজ্জ্বলকে আটকের খরব শুনে তাকে( উজ্জ্বল) উদ্ধার করে ও তার কাছে থাকা ২৫ পিস ইয়াবাসহ তাকে খালিয়াজুরী থানায় পাঠিয়ে দেওয়া হয়।
খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক ছোটন বলেন, উজ্জ্বল মিয়া খালিয়াজুরী সদর ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি কিন্তু এসব নেশাগ্রস্থ বা মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাছাড়া নেত্রকোণা-৪ আসনের সাংসদ জনাব লুৎফুজ্জামান বাবর আঙ্কেল মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরাও বাবর আঙ্কেলের নির্দেশে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় শৃংখলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে যুক্ত এসব কর্মীদের দল থেকে বহিঃস্কার করা হবে।
খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, আটককৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আজ সকালে জেলা আদালতে পাঠিয়ে দিয়েছি।
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী