ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধ: ‘জমিদারের’ লাথিতে ফল বিক্রেতার মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১২:৪৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে আবদুল হালিমের ছেলে জমিদার সুমনের সজোরে দেওয়া এক লাথিতে আবুল কাসেম ওরফে নেতা কাসেম (৫৫) নামের এক ফল বিক্রেতার নির্মম মৃত্যু হয়েছে। গতকাল ২২ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম স্থানীয় একজন সুপরিচিত ফল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়াস্থ চন্দ্রঘোনা দোভাষী বাজারের আবদুল হালিম মার্কেটের ‘রাজ্জাক ফার্নিচার মার্ট’-এর সামনে দোকান ভাড়া ও পাওনা টাকাকে কেন্দ্র করে জমিদার সুমনের সাথে ফল বিক্রেতা আবুল কাসেমের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, "কথাকাটাকাটির এক পর্যায়ে জমিদার সুমন চরম উত্তেজিত হয়ে ফল বিক্রেতা কাসেমের শরীরের স্পর্শকাতর অঙ্গে (অণ্ডকোষে) সজোরে লাথি মারেন। লাথি খাওয়ার সাথে সাথেই কাসেম মাটিতে লুটিয়ে পড়েন এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন।"
তাৎক্ষণিকভাবে উপস্থিত আশেপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার বাবা ওই মার্কেটে ব্যবসা করতেন। দোকান ভাড়া বাবদ জমিদারের কাছে আমাদের কিছু পাওনা টাকা ছিল। বাবা সেই পাওনা টাকা চাওয়াতেই জমিদার সুমন ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ফাঁসি চাই।"
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অসহায় রোগাটে ফল বিক্রেতাকে এভাবে পিটিয়ে ও লাথি মেরে হত্যা করা অত্যন্ত বর্বরোচিত এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল হোতা জমিদার সুমনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"
খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রাঙ্গুনিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাফা জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জমিদার সুমন পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।"

Aminur / Aminur

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা