মনপুরায় মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধ, ইয়াবাসহ আটক যুবক
ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফকিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজারের চা ব্যবসায়ী জাকিরের দোকানের সামনের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোহাগ। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহাগ উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌধুরী বাজার এলাকার বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
পরে স্থানীয় জনতা আটক সোহাগকে মনপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ