ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১:২০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মোঃ আদিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, বরিশাল-১ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাজহারুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান এবং বাকেরগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি আতাউর রহমান রোমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভায় প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে আমি বদ্ধপরিকর।”

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ