ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বীর নিবাস ও ঝুকিয়া বিলের খাল-খনন কার্যক্রম পরিদর্শনে ইউএনও অমৃত দেব নাথ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১:২১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলমান বীর নিবাস নির্মাণ ও ঝুকিয়া বিল খাল-খনন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি এসব উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ইউএনও নির্মাণাধীন বীর নিবাসের কাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখেন। একই সঙ্গে ঝুকিয়া বিলের খাল-খনন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা হিসাবরক্ষক নিপেন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক (বাগভান্ডা), বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ,ধামেরহাট ,তিলাই, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও কামাত আঙ্গারিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। 
স্থানীয়রা জানান, ইউএনওর এমন সরেজমিন পরিদর্শনের ফলে উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা