ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় তীব্র দাবদাহে প্রাণীকুল অতিষ্ঠ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১:৩০
দেশব্যাপী চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরার তালা উপজেলায় ও। গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জেলার জনজীবন। বাড়ি- ঘর,অফিস-আদালত, স্কুল-কলেজ, ফাঁকা মাঠে, পুকুর ঘাটে কোথাও যেন এতটুকু শান্তি মিলছে না। সকাল গড়াতেই সূর্যের প্রখর তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। তবও একদিকে পেটের দায়ে অন্যদিকে আসন্ন পবিত্র ঈদ ফলে রিকশা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকরা দারুন বিপাকে।  জেলার বিভিন্ন এলাকায় দুপুরের সময় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছালে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শুধু তালা উপজেলা নয় বিশেষ করে কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলা সহ পুরো জেলা জুড়েই গরমের তীব্রতা  অনুভূত হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরও ভোগান্তিময় করে তুলেছে। খোঁজ নিয়ে দেখা যায়, দুপুরের পর ব্যবসায়ীদের দোকানপাটে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেক কমে গেছে। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হতে চাচ্ছেন না। তীব্র রোদে পিচঢালা সড়ক থেকে উত্তাপ ছড়িয়ে পড়ায় পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভ্যান চালক আব্দুল কাদের (৫৫)বলেন, সকাল ১০টার পর আর রাস্তায় থাকা যায় না। গরমে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তারপরও সাংসারিক প্রয়োজনে বের হতে হচ্ছে। অন্যদিকে  মানুষের পাশাপাশি অবলা প্রাণী পশু-পাখিগুলো একেবারে হাফিয়ে উঠেছে। তালা উপজেলার বাসিন্দা কৃষি  শ্রমিক আঃ রহিম গাজী (৫৫) জানান, ধান কাটার কাজ করতে গিয়ে রোদের মধ্যে দাঁড়ানোই কষ্টকর হয়ে পড়েছে। শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝারার কারণে কয়েক জন শ্রমিক অসুস্থও হয়ে পড়েছেন। এদিকে তালা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও হিটস্ট্রোক জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকরা পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এদিকে প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে। অভিভাবকরাও সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে বায়ুপ্রবাহের পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি মিলবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সবমিলিয়ে, এ ধরনের তাপপ্রবাহ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরী বলে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহলের এমনটি অভিমত।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি