নজরুলের চেতনায় মুখর কুড়িগ্রাম পৌর টাউন হল
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় কবি কাজীনজরুলের চেতনায় মুখর কুড়িগ্রাম পৌর টাউন হল
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
আলোচনা সভার আগে জাতীয় কবির রচিত গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় নজরুলের বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের চেতনা ফুটে ওঠে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জাতীয় কবির আদর্শ ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied