ঝিনাইদহে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা'র অভিযোগে বিক্ষোভ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর উপরে হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের নাম জড়িয়ে দায়েরকৃত মামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। গতকাল শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করলে এই ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় আসামি হয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আরও আট জন। এছাড়াও, এই মামলায় অজ্ঞাতনামা ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি'র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী ও তার দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেসময় এনসিপি নেতা-কর্মীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে, মামলা দায়ের শেষে শুক্রবার রাতে এনসিপি নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানা ত্যাগ করার পূর্ব মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এনসিপি নেতা-কর্মীদের দায়েরকৃত মামলার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সদর থানার প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। সেসময় তারা দাবি করেন, ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। সেসময় বিক্ষোভের কারণে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরবর্তীতে, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতা-কর্মীদেরকে শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ পাহারায় নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
নাসিরুদ্দিন পাটোয়ারী'র উপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রতিবাদে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহাম্মেদ বলেন, "এই মামলাটি সম্পূর্ণ বানোয়াট, হয়রানি মূলক ও মিথ্যা মামলা। কারা অস্ত্র হাতে হামলা করেছে সেটি জনগণ দেখেছে। অনতিবিলম্বে এই উদ্দেশ্য প্রণোদিত মামলা তুলে নেয়া হোক।"
অপরদিকে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, "নাসিরুদ্দিন পাটোয়ারী পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে সারা বাংলাদেশে একের পর এক মব সৃষ্টির নেতৃত্ব ও উস্কানি দিয়ে আসছে। তার বক্তব্য খুবই কুরুচিপূর্ণ এবং বিতর্কিত। তিনি জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি এই হামলার দায় মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের উপরেও চাপানোর নির্লজ্জ চেষ্টা করেছেন, যা খুবই দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসাথে, অতি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, "এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
ওসি আরও জানান, অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর এনসিপি নেতৃবৃন্দ ঝিনাইদহ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইন কলেজের মানববন্ধন
রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে চোর আখ্যা দিয়ে লাঞ্চিত
ঝিনাইদহে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা'র অভিযোগে বিক্ষোভ
নজরুলের চেতনায় মুখর কুড়িগ্রাম পৌর টাউন হল
তালায় তীব্র দাবদাহে প্রাণীকুল অতিষ্ঠ
মধুখালী বৈকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নামে লুটপাটের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বীর নিবাস ও ঝুকিয়া বিলের খাল-খনন কার্যক্রম পরিদর্শনে ইউএনও অমৃত দেব নাথ
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধ, ইয়াবাসহ আটক যুবক
চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান
নেত্রকোণার মদনে দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারকে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান