ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে চোর আখ্যা দিয়ে লাঞ্চিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১:৩২

নওগাঁর রাণীনগর থানাপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে সন্দেভাজনদের হাতে দুই পুলিশ কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশের পক্ষ্য থেকে তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। তবে এঘটনায় ওই এলাকায় রাতভর পুলিশি অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার এসআই রতন কুমার জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে উপজেলা জুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এমন সময় আমি ও এএসআই ওবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে রাত অনুমান ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি এলাকায় অভিযানে যাই। বিজয়কান্দি অস্থায়ী রেলগেট এলাকায় পৌঁছলে ওই জায়গায় মোটরসাইকেল রেখে ৩ জন লোক দাড়িয়ে আছে দেখতে পেয়ে তাদেরকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করা শুরু করলে দুই জন ভালভাবে নাম ঠিকানা বললেও আশিক (২৩) নামের এক যুবক নাম ঠিকানা বলতে অস্বীকৃতি জানিয়ে আমাদের সাথে তর্কে জরিয়ে পরে তারা আমাদের উপর চটে উঠে। এরপর আশিক হোসেন বাড়ীতে তার মায়ের কাছে ফোন করে লোকজনকে সাথে নিয়ে আসতে বলে। এর কিছু পর তার মা চায়না বেগম (৫০) বেশ কিছু লোকজন নিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে আরো উত্তেজিত হয়ে ওঠে এবং দুই পুলিশ কর্মকর্তাকে চোর বলে আখ্যায়িত করে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে আশিক ও তার মা চায়না বেগমসহ বেশ কিছু লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে কিল-ঘুষিসহ শারীরিক ভাবে লাঞ্চিত করে। আশিক ও তার মায়ের নের্তৃত্বে আমাদের উপর ‘মব‘ সৃষ্টি করে জনতাকে উসকে দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। আশিক উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) গ্রামের কেয়ারব সোনারের ছেলে।  রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা শিকার করে বলেন, সম্প্রতি বিজয়কান্দি গ্রাম থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে বিজয়কান্দি রেলক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেয়াসহ দুই কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। এঘটনায় আশিক ও তার মা চায়না বেগমসহ এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। তবে রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ