ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঈদুল আজহা ঘিরে রাজারহাটে কামারপল্লিতে কাটছে ব্যস্ত সময়


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ১:৩৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন বাজার ও কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা। বছরের অধিকাংশ সময় কাজের মন্দাভাব থাকলেও কুরবানির মৌসুমে বটি, ছুরি, দা, চাপাতি ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রিতে এখন ব্যস্ত সময় পার করছেন কামাররা।

সরেজমিনে উপজেলার সিংঙ্গারডাবরী বাজারে দেখা যায়, সারিবদ্ধভাবে বসে কামাররা মাংস কাটার সরঞ্জাম বিক্রি করছেন। কেউ পুরনো ছুরি ও চাপাতিতে নতুন করে শান দিচ্ছেন, আবার কেউ তৈরি করছেন নতুন ধারালো সরঞ্জাম। অতিরিক্ত কাজের চাপের কারণে নতুন অর্ডার নেওয়া বন্ধ রেখেছেন বলেও জানান কয়েকজন কারিগর।
ঈদুল আজহায় পশু কুরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা বাড়ায় এ সময়টিকে আয়-রোজগারের প্রধান মৌসুম হিসেবে দেখছেন কামাররা। তারা জানান, বছরের অন্য সময়ে কৃষিকাজের সরঞ্জাম তৈরি ও মেরামতের কাজ করলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় সেই চাহিদা অনেক কমে গেছে।

সিংঙ্গারডাবরী হাট বাজারের কামার বিপ্লব কর্মকার বলেন, প্রায় ১৮ বছর ধরে এই পেশার সঙ্গে আছি। আগে লাঙ্গল, কাস্তে, কোদাল, কুড়ালসহ কৃষিকাজের সরঞ্জাম তৈরির কাজ বেশি ছিল। এখন আধুনিক যন্ত্রপাতির কারণে সেই কাজ কমে গেছে। কুরবানির ঈদ এলেই কাজের চাপ বাড়ে। এই সময়ের আয় দিয়েই অনেকটা বছর চালাতে হয়।

লৌহ সরঞ্জাম বিক্রেতা মুরাদ জানান, ছোট ছুরি থেকে শুরু করে বড় চাপাতি পর্যন্ত বিভিন্ন সরঞ্জাম ৩০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এসব সরঞ্জাম কুরবানির পশু জবাই ছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
স্থানীয়দের মতে, একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পেশায় অনেক মানুষের কর্মসংস্থান ছিল। তবে সময়ের পরিবর্তনে কাজের অভাবে অনেকে অন্য পেশায় চলে গেছেন। তবুও ঈদকে কেন্দ্র করে মৌসুমি চাহিদা বাড়লে পুরনো অনেক কারিগর আবার কাজে ফিরে আসেন।

ঈদুল আজহাকে ঘিরে এই বাড়তি কর্মব্যস্ততা তাদের পরিবারে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন রাজারহাটের কামাররা।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা