মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম,নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি ও আদর্শের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তিনি জানান,এসব কর্মকাণ্ড তার বিবেক,নীতি ও আদর্শকে আঘাত করেছে। এ কারণে তিনি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান। সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন,রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।
এমএসএম / এমএসএম
সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই