ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অধূমপায়ী ফোরামের প্রীতি কাবাডি ম্যাচে মোহাম্মদপুর ইউনিয়নের জয়


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ২:৯

মাদক ও ধূমপানবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি শাখার উদ্যোগে এক প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাউদকান্দি পিপইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে মুখোমুখি হয় মোহাম্মদপুর ইউনিয়ন ও বিটেশ্বর ইউনিয়ন দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিজয়ী হয়। অপরদিকে ২৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় বিটেশ্বর ইউনিয়ন। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও ফোরামের দাউদকান্দি শাখার প্রধান উপদেষ্টা কামরুল হাসান গরীব। উদ্বোধক ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মোঃ শাহআলম এবং প্রধান মেহমান ছিলেন অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহ-সভাপতি মোঃ ফারুক কামাল, মোঃ সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন আজাদ, কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম স্বপন, মিজানুর রহমান তালুকদার ও মোঃ শাহআলম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপদেষ্টা নাজমুল হাসান সোহেল, তিতাস উপজেলা শাখার সভাপতি শাহজামান শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের কৃতি খেলোয়াড় মোঃ জনি, মোঃ নাজমুল হোসেন সরকার, শিল্পপতি মোঃ মহিউদ্দিন, জাকির হোসেন শুভ, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আলমগীর হোসেন, আঃ করিম বাবুল এবং প্রফেসর ইসমাইল হোসেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ূন কবির খোকন ও মোঃ সোহেল মাস্টার। মাঠ সজ্জা ও পরিকল্পনায় ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি ও দাউদকান্দি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির হোসেন।

আয়োজকরা জানান, গ্রামীণ জনপদে ধূমপানবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার