ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ২:৪৩

নেত্রকোনার মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সাল,এএসআই খোরশেদ, এএসআই সাকিবসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামের অলি মিয়ার বাড়ির পিছনে সাত্তার সাহের পতিত জমি থেকে মোঃ মিলন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন শেখের পিতার নাম কহুছ মিয়া। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। পুলিশের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে অংশ নেওয়া এসআই (নিঃ) ফয়সাল বলেন,,গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন,
“নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় মদন উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী,সেবনকারী কিংবা মাদকের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা