৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, ইতনা গণহত্যার শহীদদের স্মরণে লোহাগড়ায় দোয়া মাহফিল
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৩ মে লোহাগড়ার মধুমতী নদীপাড়ের ইতনা গ্রামে সংঘটিত ভয়াবহ গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নড়াইলের লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে লোহাগড়ার সাংবাদিক সমাজের আয়োজনে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিদ্দিকুর রহমান ও রইস উদ্দিন টিপু। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল হক মিলু, ওবায়দুর রহমান, শরিফুজ্জামান, মনির খান, রাশেদ রাসু, পিকুল আলম, আজিজুর বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ইতনা গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো মেলেনি। সংরক্ষণ করা হয়নি গণকবরগুলো, নির্মাণ হয়নি কোনো স্মৃতিসৌধ। শহীদ পরিবারের সদস্যরা আজও মানবেতর জীবনযাপন করছেন।
তারা দ্রুত গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গণকবর সংরক্ষণ এবং স্মৃতিসৌধ নির্মাণে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্মরণসভা শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম কিবরিয়া মোল্যা।
এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied