শ্রীমঙ্গলে পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ দূষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে একটি প্লাস্টিক ভাঙার কারখানা ও ‘শ্রীমঙ্গল ল্যাটেক্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ এবং পরিবেশবান্ধবভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশবিরোধী কার্যক্রম ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied