ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীর কচাকাটা থানায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, আটক দুই মাদক কারবারি


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৩:৩০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার তালতলা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা লুকিয়ে ঢাকায় পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। একই সঙ্গে পৃথক আরেক অভিযানে সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে ইয়াবাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের সরাসরি উপস্থিতিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করা হলে বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে হলেও পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে সিলিন্ডারটি কেটে ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন মোঃ সুজন মিয়া (২৩)। তিনি কচাকাটা থানার শোভার কুঠি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ শামসুল হক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজা ঢাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
অন্যদিকে একই রাতে কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী বালারহাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নৌকাযোগে আসা এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন মোঃ মোন্নাফ (৩৬)। তিনি বালারহাট এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ অলিল। জিজ্ঞাসাবাদে মোন্নাফ জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কুখ্যাত মাদক কারবারি মোঃ শফিকুল ইসলাম ভাষার পক্ষে মাদক পরিবহনের কাজ করে আসছেন। শফিকুল ইসলাম ভাষা নারায়ণপুর ইউনিয়নের বালারহাট এলাকার মৃত নজর আলী মেম্বারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা মাদক ব্যবসা পরিচালনা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।” পুলিশ জানিয়েছে, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু