কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফারিদ।
সভায় কুতুবদিয়ার শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে কুতুবদিয়া সরকারি কলেজকে ডিগ্রি মানে উন্নীত করার দাবি গুরুত্ব পায়। বক্তারা বলেন, উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ উদ্যোগ সময়ের দাবি। একই দাবির প্রতি সমর্থন জানান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মান্নান।
এছাড়া দীর্ঘদিন ধরে কুতুবদিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত একজন মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানানো হয়। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি অফিসে নিয়মিত কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যখাতের বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করার দাবি তোলা হয়। বিশেষ করে হৃদরোগ, নাক-কান-গলা এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া জরুরি ভিত্তিতে কুতুবদিয়া হাসপাতালে একজন গাইনি ডাক্তার নিয়োগ ও রোগীদের জন্য সিট সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ