রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা
নাটোরের সিংড়ায় রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদ সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিংড়া সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মান্নাফ, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পৌর মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম মৌ,
সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিক, প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত সময়ে রামিসা হত্যাকারী সোহেল রানার রায় কার্যকর করার দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
সভা পরিচালনা করেন, স্মার্ট প্রেসক্লাবের প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম জয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান