শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় বিচার দাবী
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠ ও দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
শনিবার (২৩ মে ২০২৬) সকালে জেলা সদরের চেঙ্গী স্কয়ারে 'ধর্ষণ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট'-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা এতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়ায় দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা শিশু রামিসা হত্যাসহ সকল ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান।
একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়-সমতলে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্রোগান দেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবী জানান।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত