ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২৬’-এর ট্রফি উন্মোচন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৩:৩৬

জয়পুরহাটের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করে অত্যন্ত জমকালো ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২৬’ (Joypurhat Champions Trophy-26)-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

গতকাল রাতে  জয়পুরহাট সদর রোডের জনপ্রিয় রেস্তোরাঁ ‘ক্যাফে অরেঞ্জ’ (Cafe Orange)-এ এই ট্রফি উন্মোচন সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় এবং আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফির  আহবায়ক ও জেলা বিএনপির  আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য দেন  জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, বিশিষ্ট্য ব্যবসায়ী এ্যাড, শাহ আখতারুজ্জামান বাবু, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সংগঠক সাফায়েত সুব্বা প্রমুখ। 


এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট  চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আলিম, আনিছুর রহমান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ইকবাল, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর-ই আলম, মানবাধিকার সংগঠক এডভোকেট আরাফাত হোসেন মনু,  ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যাম্পিয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।  

সন্ধ্যা নামতেই ক্যাফে অরেঞ্জ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে জয়পুরহাটের ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টুর্নামেন্টের জমকালো স্বর্ণালী ট্রফিটি। নান্দনিক ডিজাইনে তৈরি এই সোনালী ট্রফিটির মাঝে টুর্নামেন্টের অফিশিয়াল লোগো শোভা পাচ্ছে, যা জয়পুরহাটের ঐতিহ্য ও আভিজাত্যকে ফুটিয়ে তুলেছে। অতিথিদের করতালির মধ্য দিয়ে পর্দা সরিয়ে ট্রফিটি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা জয়পুরহাটের ক্রিকেটের উন্নয়নে এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, "জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক নতুন প্রতিভা উঠে আসবে যারা ভবিষ্যতে জাতীয় স্তরে জয়পুরহাটের নাম উজ্জ্বল করবে।"
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটি অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে খেলোয়াড়দের লড়াই এবং গ্যালারিতে দর্শকদের উন্মাদনা—সব মিলিয়ে জয়পুরহাটে একটি দুর্দান্ত ক্রিকেট উৎসব হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিনিধিরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন এবং ফটো সেশনের মাধ্যমে রাত ৯:০০টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই স্মরণীয় ট্রফি উন্মোচন সন্ধ্যার সমাপ্তি ঘটে।

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি - ২০২৬ আসছে ঈদ - উল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হবে। 

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ  দিনের খেলায় অংশগ্রহণ করবেন, ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়, মীরগ্রাম স্কুল। খেলায় চ্যাম্পিয়নস দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার