গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অলিউল ইসলাম টুটুল বিজয়ী
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত (নীল প্যানেল) বিজয়ী। গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত আলহাজ মো. জাকিরুল ইসলাম সভাপতি এবং মো. কামরুল হাসান শাকিল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত (নীল প্যানেল) সমর্থিতরা এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত (সবুজ প্যানেল) শুধুমাত্র একটি সদস্য পদে এবং সতন্ত্র পদপ্রার্থী এক জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের দিন ২১ মে বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোস্তফা কামাল ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সভাপতি পদে আলহাজ মো. জাকিরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫ ভোট এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল হক ভূইয়া পেয়েছেন ৫৬৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত মো. কামরুল হাসান শাকিল পেয়েছেন ৯৬৪ ভোট এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত মো. শরীফ উদ্দিন পেয়েছেন ৬১২ ভোট।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত (নীল প্যানেল) থেকে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্যা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেলহক, লাইব্রেরী সম্পাদক, মো. আশফাক হোসেন গাজী, অডিটর, মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. শাহ আলম ও মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন- আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল, মো. আবু বকর সিদ্দিক । অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিজ্ঞ আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্যনীয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ২ হাজার ৩৫ ভোট জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২২ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ৮০.৬৯ %।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা