ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমিতে চারা রোপণ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৪:৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা এলাকায় জমিতে চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় শনিবার (২৩মে) সকালে কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. শামছুল আলম খান (৬০) নামের এক ব্যক্তি।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা মৌজার একটি ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে শামছুল আলম খানের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছিল। গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে লাঠি, বাঁশ, হাত দা, কোদাল ও হাসুয়া নিয়ে তার দখলে থাকা জমিতে প্রবেশ করেন। পরে সেখানে জোরপূর্বক চারা রোপণ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শামছুল আলম খান বলেন, বিষয়টি জানতে পেরে তিনি জমিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগে আবুল মনসুর খান মিনটু, মো. রুবায়েদ আহম্মেদ শক্তি, মো. জুলফিকার আলী দুলাল, মো. বুলবুল আহম্মেদ পেস্তা ও মো. সোনা খার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, ব্রহ্মগাছা মৌজার আরএস খতিয়ান নম্বর ৪৬৩-এর ৪৫৫ ও ৪৫৬ দাগের মোট ৫৫ শতক ফসলি জমি নিয়ে এ বিরোধের সূত্রপাত। ঘটনার সময় স্থানীয় কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের ক্রয়কৃত সম্পত্তি। তারা বৈধ কাগজপত্র ও দলিলের মাধ্যমে জমি কিনে সেখানে চাষাবাদ করছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “জমিজমা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ