রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু
রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।
সভায় দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে, দুপুরে কসমস রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনের প্রেক্ষিতে একমত পোষন করেন।
সভায় উপস্থিত ছিলেন-দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, পূর্বকোণ রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক সময়ের আলোর মুহাম্মদ ইলিয়াস, এটিএম বাংলা ও নয়াদিগন্তের পুলক চক্রবর্তী, চ্যানেল আই এর মনসুর আহমেদ, দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক ও জিটিভি রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর, নিউজ ২৪ এর ফাতেমা জান্নান মুমু, ডিবিসির সৈকত রঞ্জন চৌধুরী, একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, দৈনিক বণিক বার্তা ও আজাদীর প্রান্ত রনি, প্রথম আলোর মিকেল চাকমা, বাংলাদেশ বুলেটিনের শাহ আলম, এটিএম নিউজের ইমতিয়াজ কামাল, বৈশাখী টিভির মুহাম্মদ কামাল উদ্দিন, চ্যানেল ২৪ এর জিয়াউল হক, দ্য ডেইলি স্টারের রিকোর্স চাকমা, আজকের পত্রিকার মেহেরাজ সুজন, স্বাধীন দেশের মো. নাজিম উদ্দিন, দৈনিক গিরিদর্প ফটো সাংবাদিক শিশির দাশ বাবলা, কালবেলার মিশু দে, ইত্তেফাকের মঈন উদ্দিন বাপ্পী, যায়যায়দিনের ফজলুর রহমান রাজন, বাংলাদেশের আলোর পলাশ চাকমা ও, জাগো নিউজের আরমান খান, দৈনিক সকালে সময় রাঙ্গামাটি প্রতিনিধি মনু মারমা, টাইমস টুডের উচ্চপ্রু মারমা, দৈনিক আমার বার্তার বিনয় চাকমা, চ্যানেল২০ এর তৌসিফ মান্নান, দৈনিক রাঙ্গামাটির পুলিন বিহারী চাকমা, স্মৃতিবিন্দু চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষে নিবেদিত প্রাণ হিসেবে সক্রিয় থাকলেও নিজেরাও অনেকাংশে অধিকার বঞ্চিত। এছাড়া দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরলেও হুমকি, নির্যাতন শিকার ও আক্রান্ত হচ্ছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied