ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

১০ মাস বেতন নেই, চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৪:২৮

“ঈদ আইতেছে। গরু কেনা তো পরের কথা, পুলাপান লিচু খাইতে চায়। টেহার অভাবে লিচুও কিনে দিতে পারতাছি না।”

কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ আলামিন ও মামুন মিয়া। তাঁরা কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন। 

তবে তাঁদের দাবি, টানা ১০ মাস ধরে বেতন না পাওয়ায় চরম মানবেতর জীবন কাটছে। কোরবানির ঈদ সামনে রেখে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
ভুক্তভোগীদের অভিযোগ, চাকরিতে নিয়োগের সময় হাসপাতালের স্টোরকিপার মো. আব্দুল কাদের তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৭৫ হাজার টাকা করে নিয়েছেন। পাশাপাশি দুটি হাঁসও দিতে হয়েছে বলে দাবি করেন তাঁরা। পরে টাকা ফেরত চেয়ে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

মামুন মিয়া বলেন, “টাকা পাইলে অন্য কিছু করতাম। এই মাগনা খাটুনি আর করতাম না।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্টোরকিপার মো. আব্দুল কাদের।

অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের তথ্য সামনে আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর অধীন সাতটি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কেমিক্যাল রিএজেন্ট (এক্স-রে ফিল্ম ও ইসিজি পেপার)’ খাতে রাখা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা কার্যত বন্ধ রয়েছে। হাসপাতালের চারটি এক্স-রে মেশিনের মধ্যে তিনটি নষ্ট। একটি সচল থাকলেও রেডিওগ্রাফার না থাকায় সেটিও ব্যবহার করা যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, রেডিওগ্রাফার রেখা রানী ২০২৪ সালের শুরুতে অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে দুই দিন কাজ করতেন। পরে ওই বছরের আগস্টে বদলি হয়ে যাওয়ার পর আর কোনো রেডিওগ্রাফার পদায়ন হয়নি।
রেখা রানী বলেন, “চারটি মেশিনের মধ্যে একটি সচল ছিল। বদলির পর আমি টাঙ্গাইলে চলে আসি।”

স্থানীয়দের অভিযোগ, একদিকে চিকিৎসাসেবা বন্ধ, অন্যদিকে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ অব্যাহত থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে ওষুধ ক্রয়ের টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকেও হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান স্বাক্ষরিত চিঠির স্মারক নম্বর—০০.০১.১৯০০.৭১৪.০১.০১৮.২৫.৭৯৯।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, “আমি নতুন যোগদান করেছি। আগের কর্মকর্তারা বিষয়টি ভালো বলতে পারবেন।”
তবে এ বিষয়ে সদ্য বিদায়ী কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিকের বক্তব্য পাওয়া যায়নি

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ